হোম » সারাদেশ » বদরখালীতে খালে মিলল কিশোরের লাশ 

বদরখালীতে খালে মিলল কিশোরের লাশ 

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন  থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিহত কিশোরের আনুমানিক বয়স ১২ বছর বলে ধারণা করছে পুলিশ।  বুধবার (১৩ মার্চ) সকালে বদরখালী ফেরিঘাট স্টেশনের স্লুইসগেট সংলগ্ন এলাকার খাল  থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান – শিশুর মরদেহ পানিতে ভাসমান দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কিশোরটি মৃগী রোগে আক্রান্ত ছিলো।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান -লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে ছেলেটি শিক্ষার্থী। অনুমানিক তার বয়স ১২ বছর হতে পারে ।
নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি  বলেন কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!