
শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে শফিকুর রহমান পাভেল (৩৭) কে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই হত্যাকাণ্ডে জড়িত প্রতিবেশী নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র দা উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেলের মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (১৩ই মার্চ) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার তিনজন হলেন মৃত মন্টু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবি (৪৪) জাবিউল ইসলামের ছেলে সুজন মিয়া (৩৬) এবং শাহ আলমের স্ত্রী-অমেলা বেগম (৪২)।
এই ঘটনায় পাভেলের বড় ভাই গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ