প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ
১৬১ বস্তা সরকারি চালসহ শিয়ালকোলের মোন্নাফ ধরা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় এক চোরাই চাল ক্রয়-বিক্রয় ব্যবসায়ীর ভাড়া বাড়ি থেকে ১৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. দুলাল শেখের মালিকানাধীন ভাড়া বাড়ী থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। জব্দকৃত চাল যাচাই-বাচাই শেষে সন্ধায় আটক মোন্নাফ আলী শেখকে নিয়ে যায় র্যাব-১২ সদস্যরা।
চাল ব্যবসায়ী মোন্নাফ আলী রঘুনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চোরাই চাল ক্রয়-বিক্রয় ব্যবসা করে আসছেন।
পরে র্যাব-১২ সদস্যরা সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেলা খ্যাদ পরির্দশক কে খবর দিলে ঘটনাস্থল থেকে চাল গুলো জব্দ করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চাল ব্যবসায়ীর ভাড়া বাড়িতে সরকারি চাল মজুত রাখার হয়েছে বলে খবর পায় র্যাব-১২ সদস্যরা।
পরে চাল ব্যবসায়ী মোন্নাফ আলী বাড়িতে অভিযান চালান র্যাব। এ সময় তাঁর বাড়ির দুটি ঘরে রাখা খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ১৬১ বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৪ হাজার ৮৩০ কেজি চাল জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা খ্যাদ পরির্দশক নিত্যানন্দ পাল জানান, খাদ্যবান্ধব কর্মসূচি কর্মসূচিতে পহেলা মার্চ থেকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া শুরুু হয়েছে। তবে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করার পর তাঁরা সেই চাল কোথায় বা কার কাছে বিক্রি করেন, সেটি তাঁদের দেখার সুযোগ থাকে না। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হবে। পরে শিয়ালকোলের আরো একটি জায়গায় অভিযান চালিয়ে ৩৬ বস্তা চাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনোয়ার হোসেন বলেন, জব্দ করা চাল সদর উপজেলা খ্যাদ পরির্দশক হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.