
শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ৩শ ৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। একই সঙ্গে নগদ ২১ হাজার ৮০০ টাকা, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ সহ রুবেল হোসেন ও ইউসুফ মন্ডল লেবু নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২মার্চ) বিকেলে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতার ইউসুফ মন্ডল লেবু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়া গাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে ও রুবেল হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের শাহজালাল মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১২মার্চ) ভোর বেলার দিকে গোপন সংবাদে ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জের হীরক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডারের ভিতরে থাকা ৩শ ৯৪ বোতল ফেনসিডিল জব্দ করা সহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। র্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ