প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ২:৪০ অপরাহ্ণ
নাটোরে ছয়জন চাঁদাবাজকে গ্রফতার

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ নাটোরের সিংড়া এলাকা হতে পণ্যবাহি ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পন্যবাহি অটোরিক্সার গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন সময় চাঁদাবাজির টাকাসহ ০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, রাজশাহী (ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্প)এর চৌকষ আভিযানিক দল ইং ১১ মার্চ ২০২৪ তারিখ ১২.১০ হতে ১৬.৩০ ঘটিকা পর্যন্ত নাটোরেরসিংড়া ধানাধীন সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সাএবং বাস হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা- মৃত শহিদ সওদাগর, সাং-সরকারপাড়া, ২। মোঃ হাফিজ (৪০), পিতা মোঃ আব্দুল ছামাদ, সাং-নিংগুইন উত্তরপাড়া, ৩। মোঃ মনসুর রহমান (৩৫), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-চাঁদপুর, ৪। মোঃ বকুল খান (৪৭), পিতা-মোঃ উকিল উদ্দিন খান, সাং-মাদারীপুর, ৫। মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত ওসমান আলী প্রাং, সাং-বাসুয়াপাড়া, ৬। মোঃ কুদরত (৩৫), পিতা-মোঃ মোজাম্মেল সরদার, সাং-মাদারীপুর, সর্ব থানা-সিংড়া, জেলা-নাটোরদের গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মামালা রুজু করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.