
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলায় অনুকূল ফাউন্ডেশনের আয়োজনে উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন অফিস চত্বরে দেশীয় উন্নত জাতের পারিবারিক মুরগি ফার্ম প্রশিক্ষণ ও বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
রবিবার(১০ মার্চ) সকাল ১১ টায় বাঘা থানা মোড়ে অবস্থিত উদ্দীপন অফিস চত্বরে প্রশিক্ষণ ও উন্নতজাতের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুকুল ফাউন্ডেশনের আয়োজনে দেশীয় উন্নত জাতের পারিবারিক মুরগির ফার্ম প্রশিক্ষণ ও বিনামূল্য মুরগির বাচ্চা বিতরণ অনুষ্ঠানে অতিথিগন বক্তৃতায় বলেন,বাঘা উপজেলাধীন আপনারা বিভিন্ন গ্রামের বাছাইকৃত নারী উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন। পারিবারিক সকল কাজের মাঝেও আপনারা বাড়িতেতে হাঁস-মুরগি পালন করেন এতে নিজের আর্থিক ও পারিবারিকভাবে উন্নত ঘটবে। সেই সাথে গ্রামের তথা সমাজের ইউনিয়ন ও উপজেলার মুরগীর মাংস চাহিদা পূরণ হতে পারে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মো দিদার হোসেন নির্বাহী কর্মকর্তা মনিটরিং অনুকূল ফাউন্ডেশন,মো এনামুল হক আঞ্চলিক ব্যবস্থাপক পুঠিয়া অঞ্চল, মো আশরাফুল ইসলাম উদ্দীপন ব্যবস্থাপক বাঘা শাখা, সুখী পান্ডে শিক্ষিকা শাহাদৌলা সরকারি কলেজ,মো আবুল বাশার এফপিও এন্ড মেডিকেল অফিসার, উম্মে কুলসুম লাইভ স্টক অফিসার এবং
উদ্দীপন বাঘা শাখা অফিসের সকল স্টাফ বৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ