হোম » সারাদেশ » বগুড়ার গাবতলীতে রুপালী ব্যাংক পিএলসি শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন

বগুড়ার গাবতলীতে রুপালী ব্যাংক পিএলসি শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা গেট সংলগ্ন মাষ্টার প্লাজায় রুপালী ব্যাংক পিএলসি শাখার রবিবার (১০ই মার্চ) নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 
বগুড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মাহবুবুল ইউনুসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
গাবতলী রুপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার সুমা দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, গাবতলী শাখার ব্যবস্থাপক মিরাজুল ইসলাম, শিক্ষা অফিসার নাহিদা আকতার, ব্যবসায়ী আব্দুস সাহিদ মাষ্টার, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম, ব্যবসায়ী শফিকুল ইসলাম নয়ন, গাবতলী ব্যবসায়ী সমিতির সভাপতি খোকন সরকার, অধ্যপক নাসিরুজ্জামান টিটু, ব্যবসায়ী শহিদুল ইসলাম, মোস্তাফিজার রহমান রন্জু, ভবনের মালিক রাজু আহম্মেদ, বগুড়া অঞ্চল কর্মচারী ইউনিয়নের সিবিএ’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নন-কমিশন অফিসার আতাউর রহমান রানু, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রাহক বৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!