হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

আলফাডাঙ্গায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বাসাবাড়িতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সেসব বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের মহড়ার মাধ্যমে তুলে ধরেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের দমকলকর্মী হাসানুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!