
মিজানুর রহমান: লালমনিরহাটে আদিতমারী উপজেলায় জুয়া খেলায় হেরে গিয়ে স্টোক করে আমিনুল ইসলাম (৫৫) নামে এক জুয়াড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের জগদীশের বাঁশ ঝাড়ে জুয়ার আসরে তার মৃত্যু হয়। মৃত জুয়াড়ি আমিনুল ইসলাম ওই এলাকার দক্ষিণ গোবধা চাত্রারপার গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শনিবার সকাল থেকে ওই বাঁশ ঝাড়ে জুয়ার আসর বসে। সেখানে অন্যান্য জুয়াড়িদের সাথে খেলছিল জুয়াড়ি আমিনুল। জুয়ার আসরে টাকা হেরে হঠাৎ স্টোক করে ঘটনাস্থলেই মারা যায় আমিনুল। এসময় ভয়ে অন্যান্য জুয়া খেলোয়াড়রা পালিয়ে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, জুয়ার আসরেই স্টোক করে আমিনুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী রবিবার সকালে জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান