হোম » সারাদেশ » সাঘাটায় সাব-রেজিষ্টার ও দলিল লেখকসহ ৬ জনের শাস্তির দাবিতে মানববন্ধন

সাঘাটায় সাব-রেজিষ্টার ও দলিল লেখকসহ ৬ জনের শাস্তির দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ  গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের নশিরার পাড়া গ্রামে নবজ আলী ওরফে নবর আলী নামে মানষিক ভারসাম্যহীন (পাগল) প্রতিবন্ধীর (১ একর ৩৬ শতক) জমির সম্পাদিত জাল দলিল বাতিল, ওই দলিল সম্পাদনের সাথে সংশ্লিষ্ট সাব-রেজিষ্টার, দলিল লেখক, স্বাক্ষী ও সনাক্তকারীসহ ৬ জনের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতি ও এলাকাবাসির উদ্যোগে আজ শনিবার (৯ মার্চ) বেলা ১১ টায় কামালের পাড়া বাজারে এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে গোপনে, দায়িত্বরত সাব-রেজিষ্টার,দলিল লেখক, স্বাক্ষী ও সনাক্তকারী সহ  পরস্পর যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে হাফিজুর রহমানের নামে উক্ত জমি সম্পাদন করা হয়েছে। একজন অসহায় পাগলের জমি যোগসাজসে অবৈধ উপায়ে দলিল সম্পাদন করার মাধ্যমে সংশ্লিষ্টরা অমানবিক, ন্যাক্কারজনক ও জঘন্নতম ঘটনার উদ্ভব ঘটিয়েছে । এলাকাবাসি হিসেবে আমরা এর সঠিক প্রতিকার চাই । পাশাপাশি বক্তারা আরও বলেন, উক্ত জাল দলিল বাতিল ও দলিল সম্পাদনের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারা একই দাবিতে বিক্ষোভ করে।

মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার রুবেল, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, ভুমিহীন নেতা যতিশ চন্দ্র, সমাজ সেবক আব্দুল মান্নান, জমি গ্রহিতার মা ফজিলাতুন্ননেছা ও আইনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!