
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে গাজর প্রতীকে সামছু উদ্দিন তারবিজ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সার্বিক প্রস্তুতি নিয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে ৮৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নূরুল আলম খাঁন পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৩০১ ভোট, জাকের হোসেন উটপাখি প্রতীকে নিয়ে পেয়েছেন ১৪৮ ভোট, মিজানুর রহমান (টেবিল ল্যাম্প) প্রতীক ৪৪ ও (ডালিম) প্রতীক নিয়ে ওমর ফারুক ৪০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ৬নং ওয়ার্ডে মোট ভোটার ২৪২৮ জন, পুরুষ ভোট-১২৬৫, মহিলা ভোট ১১৬৩, যার মধ্যে বৈধ ভোট হয় ১৩৮৫ টি। এতে কোনো ভোট বাতিল ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৬ নম্বর ওয়ার্ডে তৃতীয় বারের কাউন্সিলর মোঃ হানিফ গত, ২০২৩ সালের ৯ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। প্রয়াত হানিফ ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে নির্বাচন কমিশন পদটি শূণ্য ঘোষণা করেন এবং উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান