
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে গোডাউনে মজুত করা ৫০ কেজির ১১০ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সীপাড়ার ছাগলহাটি এলাকার গোডাউন থেকে এসব চিনি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, একটি চক্র চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে এমন অভিযোগে রাতে মুন্সীপাড়ার ছাগলহাটি এলাকায় ব্যবসায়ী ইমান আলীর গোডাউনে অভিযান চালায় পুলিশ। এসময় গোডাউনে ৫০ কেজির ১১০ বস্তা চিনি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ব্যবসায়ী ইমান আলীসহ দুজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজ শুক্রবার দুপুরে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক বিষয়টি নিশ্চত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান