
মোঃ মনির হোসেন সোহেল: চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন বেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি বাজারে অবস্থিত কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ৬ মার্চ (বুধবার) সকালে নবনির্বাচিত সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেন বেল্লাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্যযে, গত ৪ মার্চ (সোমবার) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, একাডেমি সুপার ভাইজার আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখালী পূর্ব অঞ্চল সাধারণ সম্পাদক সোলায়মান ভুলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন, দাতা সদস্য মাসুদ উদ্দিন, নারী সদস্য ও সদস্য বৃন্দ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা