প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৭ মার্চ পালিত।

ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অপর দিকে সকাল ১০ টায় উপজেলা পরিষদস্থ জাতীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন,পৌরসভা,থানা পুলিশ ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রমূখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি , সংগীত, একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা চিত্রাংকন, নৃত্য ও শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয় । পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.