
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের পুইট্রাঝিরি এলাকায় এঘটনা ঘটে। নিহত ছৈয়দ আলম ওই ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে।
এবিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন খাঁন জানান- নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া, বন থেকে লাকড়ি সংগ্রহ করে সেই কাঠ বাজারজাত করে সংসার চলতো তার। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বন্যহাতির আক্রমণে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। ্নিহত কাটুরিয়ার তিনজন বাক প্রতিবন্ধী মেয়ে আছে বলে জানা গেছে।
খবর পাওয়া মাত্রই আমার বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি পুলিশকেও অবগত করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
তিনি জানান, এই ধরনের একটি ঘটনার খবর বিট অফিসারের মাধ্যমে আমি শুনেছি। ওই স্থানে থানা থেকে লোক পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল