
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আবুল কাশেম (৫২) এর মরদেহ ২০ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২ টার দিকে মাতামুহুরী নদীর বাটাখালী এলাকায় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বিকাল ৪ টার দিকে মাতামুহুরী নদীর চকরিয়া অংশের বাটাখালী ব্রীজের অদূরে নিখোঁজ হন এই জেলে। জেলে আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে। চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে মাতামুহুরী নদীর বাটাখালী পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে নামেন আবুল কাশেমসহ পাঁচ জেলে। জাল ফেলার পর নদীর তলদেশে জাল আটকে যায়। এক পর্যায়ে কাশেম পানিতে ডুবে জাল ছাড়িয়ে আনতে গেলে আর উঠেনি। এরপর থেকে নিখোঁজ হয় কাশেম। চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে মঙ্গলবার বেলা ১২ টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক