
আলফাডাঙ্গার শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রথমদিন শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন করে এবং অগ্নি মশাল প্রজ্বলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। দ্বিতীয় দিন সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনের উদ্বোধক ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধার পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুন্নবী খান, তরুণ সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান