
এম এআর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে সড়ক ও জনপথের কোটি কোটি টাকার জায়গা অবৈধভাবে দখল করে ভাড়া দিয়ে প্রভাবশালীরা মাসে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সরকার হচ্ছে বঞ্চিত ।
সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরবের কমলপুর নিউ টাউন মোড় প্রয়াত বিএনপি নেতা গিয়াস মিয়ার বাড়ির সামনে, ওয়াল টন শো- রুমের সামনে দুর্জয়মোড় সহ আশে-পাশে বেশ কিছু স্থানে সড়ক ও জনপথের কোটি কোটি টাকার জায়গা এক শ্রেণীর প্রভাবশালীরা দখল করে স্থাপনা তৈরি করে ভাড়া দিয়ে অবৈধভাবে বছরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ।
দেখার যেন কেউ নেই। এভাবে অবৈধ দখলদারদের কবলে সড়ক ও জনপথের জায়গা দখল করায় ফুটপাত দিয়ে হাটতে পথচারীদের নানা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে । শুধু তাই নয় ঢাকা- সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ – ঢাকা রুটে চলাচলকারী বাস ট্রাক চলাচলে ও সমস্যার সৃষ্টি হচ্ছে । এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। স্থানীয় ও পথচারীদের দাবী অবৈধ দখলদারদের উচ্ছেদ করে যেন মানুষের চলাচলের পথ উন্মুক্ত করে দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা রকির সাথে কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি আমার জায়গাতে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি। সড়ক ও জনপথের সাথে মামলা চলছে আমার। আপনি জানেন কার সাথে কথা বলছেন বলে হুমকি দেয়।
এ বিষয়ে সড়ক ও জনপথ ভৈরব অফিস সূত্রে জানা যায় ঢাকা- সিলেট মহাসড়কে ফোর লেনের কাজ চলছে । তাই সড়ক ও জনপথের প্রজেক্টে যারা কাজ করছেন তাদেরকে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে । এখন তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারবে আমাদের কোন এখতিয়ার নেই।
এ বিষয়ে ঢাকা- সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পের উপ- সহকারী প্রকৌশলী মতিয়ার জানান, ফোরলেন প্রকল্পের কাজ চলছে এ কাজ নিয়ে ব্যস্ত । তবে কাজ করতে গিয়ে যে দিকে সড়ক ও জনপথের জায়গা আছে আমরা সিমানা নির্ধারন করেছি। তবে ভৈরবে যদি সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে আমরা সময় মতো অভিযান পরিচালনা করে তা উদ্ধার করবো।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল