প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সর্বপ্রথম পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কমরু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: ঢাকায় সর্বপ্রথম ১৯৭১ এর ২ মার্চ পতাকা উত্তোলনের পর তৎকালীন ছাত্রনেতা (সাবেক এমপি) আলমগীর হোসেন ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে গোপনে সহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন। কামরুজ্জামান কমরু শহরের রথখলাস্থ মর্ডান টেইলারের মালিক ময়না খলিফাকে দিয়ে ১টি পতাকা তৈরি করান।
৬ই মার্চ ১৯৭১ কালীবাড়ী মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে সুপারি গাছ বেয়ে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশ মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা। ঐ সময় তার সাথে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন (পান দোকানদার) এবং উল্কা হোটেলের কর্মচারী জনৈক মিস্ত্রী মিয়া।
এর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কামরুজ্জামান কমরু মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম কামরুজ্জামান কমরুর বীরত্ব গাঁথা অমর স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম চিরদিন মনে রাখবে। স্বাধীনতা সংগ্রামী মহান এই মানুষটি পরপারে ভালো থাকুক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.