
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার বাঘোপাড়া বন্দর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০২ মার্চ ) রাতে সদর উপজেলার বাঘোপাড়া বন্দর শ্রমিক বিশ্রামাগারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, সব সময় শ্রমিকদের পাশে আছে থাকবে। আমাদের যতোজন অসচ্ছল বা দূর্ঘটনায় আহত শ্রমিক ভাই আছেন, আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রামানিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক ডা. লুৎফর রহমান পচা, দপ্তর সম্পাদক লয়া মিয়া, সদস্য শামিম শেখ, আতিকুর রহমান মিলন, আনিছুর রহমানসহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টুকুসহ ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান