প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ
দেশের মানুষের উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন- মজিবর রহমান মজনু

বগুড়া প্রতিনিধিঃ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, বর্তমান সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আজ শেরপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে মুরগী বিতরণ করা হচ্ছে। এর মধ্যমে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জীবন মানের উন্নয়ন ঘটবে। তাই তিনি বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহবান জানান।
বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে মুরগী, খাদ্য ও ঘর বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
৩ মার্চ রবিবার বেলা ১১ টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে ৩৩০ জন সুবিধাভোগীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ জামাল সিরাজী, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেহানা খানম প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.