
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মনিজা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলাধীর শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিজা খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন।
এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ী গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিজা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ