প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
জামালপুরের মেলান্দহে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন : জামালপুরে মেলান্দহে বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দিনব্যাপি মেলান্দহ উপজেলার শিহাটা বড়বাড়ী প্রাক্তন শিক্ষক ও আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার নাসরিন আজিজ ডলির সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিশু রোগ বিশেষজ্ঞ ও জিপি,ন্যাশনাল হেলথ সার্ভিস,ইউ.কে ডাঃ মো: আব্দুল আজিজ, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিনিয়র মেডিক্যাল অফিসার ডাক্তার সাদিয়া আফরোজ, ডা: রুমা আক্তার রোগীদের চিকিৎসা প্রদান করেন।
এ সময় গরিব অসহায় অসচ্ছল রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.