
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পশ্চিমপাড়া লবণের মাঠ দখল বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল গোলাগুলির সংঘর্ষে সাইফুল (৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানিয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত সাইফুল অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে জমি দখল করতে এক পক্ষ গিয়েছেন বলে দাবী করেছেন বিভিন্ন সূত্রে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে।
তবে ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন, আঞ্জু মিয়া, সাইফুল, শফিক মিয়া। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও তাৎক্ষণিক সবার নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, উপজেলার সোনাদিয়া এলাকায় একটি লবণ মাঠের মালিকানার দখল বেদখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলম গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মাঝে গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘরকুনো হয়ে পড়ে।
এতে উভয় পক্ষের ১০ জনেরও বেশি আহত হন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪জনকে আটক করেছে। মুলত দুই পক্ষ জায়গা বন্টনে বনিবনা না হওয়ায় এ সংর্ঘষ বাঁধে।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী পূর্বকোণ বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্য একজন মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তর জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল