
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষন রায়, উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল প্রমুখ। শেষে নির্বাচন অফিস চত্বরে নতুন ভোটারদের ছবি সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো. কাজল রানা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটর সংখ্যা ছিলো ১৫০০৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪৮১৬ জন ও মহিলা ভোটার ৭৫২২৪ জন। হালনাগাদ ভোটার সংযুক্ত হয় পুরুষ ১৪৯৭ জন ও মহিলা ১০৫৪ জন। অন্যান্য কাজের পাশাপাশী, সপ্তাহে প্রতি বুধবার নতুন ভোটারদের ছবি সংগ্রহের কাজ করা হয়। ভোটার দিবস উপলক্ষে আজকে তা ব্যাপকভাবে করা হচ্ছে।