হোম » সারাদেশ » পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি বিপিএম পদক পেলেন আদমদীঘির মাসুদ আলম

পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি বিপিএম পদক পেলেন আদমদীঘির মাসুদ আলম

গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : অসীম সাহসিকতা, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) – সেবায়’ ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির কোচক্ুঁড়ি গ্রামের আলহাজ মোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মাসুদ আলম বলেন, ‘প্রত্যেকটি পুরস্কারই আনন্দের। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নেওয়া পুরস্কার নিঃসন্দেহে সবচেয়ে বড় পাওয়া। এই অর্জন কাজের গতি ও জনগণের সেবা করার স্পৃহা অনেক গুণ বাড়িয়ে দিবে। এ পুরস্কার প্রাপ্তিতে মাসুদ আলম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।’

জানতে চাইলে পদকপ্রাপ্ত মাসুদ আলমের ভাই মাহাবুব আলম জানান, উপজেলার কোচকুঁড়ি গ্রামের আলহাজ মোজাম্মেল হক ও মৃত মেহেরুন নেছা দম্পতির সন্তান মাসুদ আলম। তিন ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই ছেলে সন্তানের জনক। ২৮ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মাসুদ আলম। রাজশাহীর সারদায় প্রশিক্ষণ শেষে ২০১২ সালের শুরুতে দিনাজপুর জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। ২০২০ সালের ২৩ জুলাই তিনি পাবনা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

সেখানে যোগদানের পর থেকেই তিনি সাহসিকতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। কাজ দিয়ে সাধারণ মানুষের কাছে আস্থার নাম হয়ে উঠেছেন মাসুদ আলম। গত মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথমদিন বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে অসম সাহসিকতার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে মাসুদ আলমকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবায়’ পদক পড়িয়ে দেন। মাসুদ আলম দেশের উন্নয়নে কাজ করবেন। বিগত দিনের মতো সব সময় অসহায়দের পাশে থাকবেন এটাই পরিবারের প্রত্যাশা।’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!