
মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি: রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন নাটোর বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফ আল রাজীব। পুলিশ সপ্তাহ – ২০২৪ উপলক্ষে গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মানসূচক পদক পরিয়ে দেন।
নাটোরে কর্মরত সময়ে গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি এই সম্মানজনক পদকে ভূষিত হলেন। শরীফ আল রাজীব ৩১ তম বিসিএস পুলিশ ব্যাচের একজন কর্মকর্তা । তিনি বর্তমানে নাটোর জেলার বড়াইগ্রাম সার্কেল এ কর্মরত আছেন। এছাড়া তিনি রংপুর অঞ্চলের মানুষের।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান