হোম » সারাদেশ » ভৈরবে দেশীয় অস্ত্র সহ  ডাকাত ছিনতাইকারী মাদক কারবারিসহ ৬ জন গ্রেফতার

ভৈরবে দেশীয় অস্ত্র সহ  ডাকাত ছিনতাইকারী মাদক কারবারিসহ ৬ জন গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধি : ভৈরবে  পুলিশের বিশেষ অভিযানে  ৪ ডাকাত,১ ছিনতাইকারী ও ১ মাদক কারবারি সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময়  ডাকাতির  কাজে ব্যবহৃত  রামদা,কুড়ালসহ দেশীয়  অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ  জানায়, রাতে শহরের পঞ্চবটি এলাকায়  স  ডাকাতির প্রস্তুতি কালে রামদা,চাইনিজ কুড়াল সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো লিটন ওরফে মোহাম্মদ  আলী, মোঃ সোহেল, আবুল কালাম ও মোঃ জীবন। এছাড়া  ১১ মামলার  আসামি  চিহ্নিত  মাদক কারবারি ক্যাপ্টেন আশিককে ৩শ পিচ ইয়াবাসহ  একই এলাকা থেকে  গ্রেফতার করা হয়েছে ।
এছাড়া চিহ্নিত  ছিনতাইকারী মোঃ আরিফ  মিয়া কে জগন্নাথ পুর  লক্ষীপুর থেকে   নগদ ৫ হাজার ১ শ টাকা সহ গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে  পুলিশ  বাদী  হয়ে  পৃথক ৩ টি মামলা দায়ের করেছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!