
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ৪ ডাকাত,১ ছিনতাইকারী ও ১ মাদক কারবারি সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা,কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে শহরের পঞ্চবটি এলাকায় স ডাকাতির প্রস্তুতি কালে রামদা,চাইনিজ কুড়াল সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো লিটন ওরফে মোহাম্মদ আলী, মোঃ সোহেল, আবুল কালাম ও মোঃ জীবন। এছাড়া ১১ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি ক্যাপ্টেন আশিককে ৩শ পিচ ইয়াবাসহ একই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।
এছাড়া চিহ্নিত ছিনতাইকারী মোঃ আরিফ মিয়া কে জগন্নাথ পুর লক্ষীপুর থেকে নগদ ৫ হাজার ১ শ টাকা সহ গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক ৩ টি মামলা দায়ের করেছে ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান