
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ ও চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ “বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম-সেবা” পেয়েছেন পিবিআই সিরাজগঞ্জ এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এ পদক গ্রহন করেন।
পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ২০২০ সালে পিবিআই সিরাজগঞ্জ জেলায় যোগদানের পর হতে অসংখ্য ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রতারক চক্র গ্রেফতারে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান