
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের গাড়িদহ মধ্যপাড়া এলাকায় একটি মুড়ি তৈরি কারখানার তালা ভেঙে ৩৬ বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। এই চালের মূল্য ৯০ হাজার টাকা। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে এই লুটের ঘটনা ঘটে।
কি ঘটনায় ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে তিন জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় লুটের চাল বহনকারী একটি লেগুনা জব্দ করা হয়েছে।
সততা মুড়ি মিলের মালিক শহিদুল্লাহ কায়ছার জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় তিনি মিল বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন বুধবার সকালে সংবাদ পান তার মিলের গুদামের তালা ভেঙে গুদামে থাকা চাল লুটে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । ৩৬ বস্তা চালের দাম ছিল ৯০ হাজার টাকা। এঘটনার বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক রামজীবন ভৌমিক বলেন, এ ঘটনায় তদন্ত নেমে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল জামাদার পুকুর পাড়ে অপর একটি মুড়ির মিলের গুদামে অভিযান চালিয়ে লুট হওয়া ৩৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় এই চাল বহনের একটি লেগুনাকারী জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লেগুনা গাড়িচালক জাহিদুল ইসলাম (২৩)। গাড়ির শ্রমিক মো. শিহাব (২০)। তাদের বাড়ি গাড়িদহ কবরস্থান গ্রামে। আরেকজন হলেন নিকলেশ দেবনাথ (২৬)। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার চেলো গ্রামের

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ