প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ণ
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে কবি এইচএম সাখাওয়াত হোসেনের কাব্যগ্রন্থ প্রদান

মোরেলগঞ্জ প্রতিনিধি : বিশিষ্ট কবি, সাহিত্যিক এম সাখাওয়াত হোসেনের কাব্যগ্রন্থ "বেদনার নীল কাব্য"। তার লেখা এ কাব্য গ্রন্থটি মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব পাঠাগারে উপহার হিসেবে ক্লাবের সভাপতি আবু সালেহকে হস্তান্তর করেন কবি এইচএম সাখাওয়াত হোসেন। চলমান বই মেলায় কবির এ কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ বই প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক এইচ এম জসিম উদ্দিন, সাবেক সাংবাদিক প্রভাষক মো. মনিরুল ইসলাম, নাট্যশিল্পী জহির বাচ্চু, মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, ভারপ্রাপ্ত সম্পাদক মেজবাহ ফাহাদ,দপ্তর সম্পাদক শিব সজল যীশু ঢালি, অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন,প্রচার সম্পাদক মোঃ এখলাস শেখ,কার্যনির্বাহী সদস্য এম এ জলিল, সাংবাদিক তাজুল ইসলাম বাবলু প্রমুখ।
এ সময় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সারেহ লেখক এম সাখাওয়াত হোসেন কে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.