হোম » সারাদেশ » পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : “ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতলের সভাকক্ষে সভায় হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল রিফাত, উপজেলা জাতীয় পার্টি (ভারপ্রাপ্ত) সভাপতি দবিরুল ইসলাম, ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদ সলেমান আলী, ডাঃ অপু রায় , পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল পৌরসভার কমিশনার ইসাহাক আলী  প্রমুখ।

এ সময় হাসপাতালের সেবাগ্রহীতা, কর্মকর্তা, কর্মচারীরা ,সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!