
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। গোপন ব্যালটে ভোট গ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলো নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল এবং দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি ও বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
সকালে উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন তারানী ফুটবল মাঠে প্রেসক্লাবের ৩২ তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয় সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে।সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রথম অধিবেশনের কার্যক্রম শেষ হয় বিকেলে। এরপর ক্রীড়ানুষ্ঠান শেষে প্রেসক্লাবের তিন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরা,সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। ২৮ জন ভোটারের মধ্যে একজন অনুপস্থিত থাকলেও বাকী ২৭ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেন আব্দুল মান্নান সোহেল। ২৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনিরুল ইসলাম মনির।
এছাড়া সহসভাপতি পদে দ্বিতীয় বারের মতো বিপ্লব দে কেটু, দ্বিতীয় বারের মতো মাহফুজুর রহমান সোহাগ,সহ-সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো আব্দুল মোমেন,সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো জাফর আহম্মেদ,অর্থ সম্পাদক পদে এম সুরুজ্জামান,দফতর ও প্রচার সম্পাদক পদে মোজাহিদুল ইসলাম উজ্জল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো মুঞ্জুরুল আহসান (ক্যাবল) এবং কল্যাণ তহবিল সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল