
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নূর মোহাম্মদ (৩০)। তিনি নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে এই রোহিঙ্গাকে ছুরিকাঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান৷
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
ওসি জানিয়েছেন, সকালে নূর মোহাম্মদ নিজ বাসায় যাওয়ার পথে ডি ব্লক সংলগ্ন পানির ট্যাংকি এর সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন ওই যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়।
আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান