
মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ১২ ফুট উচ্চতা ও তিন কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ সহ গাঁজা চাষী ও গাঁজা ব্যবসায়ী একজন কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১.১৫ মিনিটের দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম গ্রামে গাঁজা চাষী আল আমিন (২৬)পিতা মোঃ ইয়াকুব আলী ভুট্টর বাড়িতে সিংড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১২ ফুট উচ্চতা ০৩ কেজি পরিমাণ ওজনের নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ জব্দ সহ আল আমিন কে আটক করেছে পুলিশ।
পুলিশের উপস্থিতি বুঝতে পারায় আটককৃত আসামি মোঃ আল আমিন এর পিতা মোঃ ইয়াকুব আলী ভুট্ট (৪২) অভিনব কায়দায় পালিয়ে যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামী দ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ