হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

আলফাডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামিনুল হক ও পরিসংখ্যান সহকারী নিবাস চন্দ্র সরকার প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!