
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলা হল রুমে আলোচনা সভাশেষে উপজেলার বিভিন্ন চত্বর ঘুরে র্যালিটি শেষ হয়।
সভায় উপজেলার জনসংখ্যার হিসাব তুলে ধরেন পরিসংখ্যান কর্মকতা রেহেনা পারভিন লিপি তিনি বলেন বর্তমানে উপজেলা জনসংখ্যা ১লক্ষ ২৯ হাজার তিনশত চারজন, পুরুষ ৫৮হাজার ৯শত ৭৪ জন,মহিলা ৬৩হাজার দুইশত ৬১, মোট খানা সংখ্যা ৩৩ হাজার ৫শত ৭টি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুলহক,এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা নির্বাচন কর্মকতা আব্দুস ছালাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকতা ও ২০২২ সালে গণসুমারির সুপুারভাইজার, সাংবাদিক বৃন্দুসহ অনেকে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য