
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কাউট এর জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল, প্রথম ব্যারন বেডেন-পাওয়েল এর ১৬৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা স্কাউট ও গার্লস গাইড এর আয়োজনে স্কাউট এর জনকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে এইচ.টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে স্কাউট এর জনকের জীবনী নিয়ে আলোচনা ও কেক কর্তন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সভাপতি সানজিদা সুলতানা,এইচ টি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উল্লাপাড়া স্কাউট কমিশনার সিরাজুল ইসলাম,স্কাউট এর সম্পাদক খুরশিদ আলম,বড়হর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন