
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: গত একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে শহীদ মিনার দখল,অস্ত্রের মহড়া,মাইক কেড়ে নেয়াসহ পবিত্র শহীদ মিনারকে অপবিত্র করার অভিযোগ তুলে তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছেন ।
বুধবার(২১শে ফেব্রুয়ারী) দুপুর ১২টায় চকরিয়া প্রেসক্লাবে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সরওয়ার আলমসহ আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ এই অভিযোগ তুলে। আরো বলেন,আন্তর্জাতিক মাতৃভাষার মত দিবসে বিশৃঙ্খলা করে দিবসকে প্রশ্নবিদ্ধ করে অনেকটা প্রশাসনকে চ্যালেঞ্জ করেছে । এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে চকরিয়াকে শান্ত রাখার আহ্বান জানান।
একইসাথে আনিত অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলম। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মূছা, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী উপস্থিত ছিলেন। তারা আরো বলেন, বিভিন্ন নির্বাচনে পরাজিত শক্তি যাদের ব্যাক গ্রাউন্ড ভাল নয়। মিথ্যা তথ্য দিয়ে চকরিয়া উপজেলা আওয়ামিলীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চকরিয়া-পেকুয়াবাসীর মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও আওয়ামিলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরীরা। সাবেক সাংসদ জাফর আলম চ্যালেঞ্জ ছুড়ে বলেন, তাঁর নেতৃত্বে অবৈধ অস্ত্র নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি প্রতিপক্ষদের একটি সাজানো বক্তব্য।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল