হোম » সারাদেশ » কিশোরগঞ্জে সাত দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন এমপি সৈয়দা লিপি 

কিশোরগঞ্জে সাত দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন এমপি সৈয়দা লিপি 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই মেলার শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ ( সদর-হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী করিম উল্লাহ। পরে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও অন্যান্য অতিথিরা বই মেলার স্টল পরিদর্শন করেন।
মেলাটি আজ দ্বিতীয় দিন অতিবাহিত করায় বইপ্রেমিক দর্শনার্থীদের ভিড় বাড়ছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী বই মেলায় বিভিন্ন লাইব্রেরি ও প্রকাশনীর ৩০টি স্টল অংশ গ্রহণ করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!