প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
টেকনাফে ২৪ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবা সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ সোহেল (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক আবদুল কাইয়ুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজার গামি একটি প্রাইভেটকার থেকে ইয়াবা সহ যুবককে আটক করা হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। এব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.