
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় পথচারি এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৭) উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথের সড়ক দিয়ে মো. ইয়াছিন হেঁটে যাচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত শিশুর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। গাড়ি ফেলে পালিয়েছে চালক, তাকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান