প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
দোহাজারী দিয়াকুল সানোয়ারা আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল সানোয়ারা আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২১ ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অধ্যক্ষ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্টান অনুস্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মো. লোকমান হাকিম।
স্বাগত বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ও কাউন্সিলর মাষ্টার নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর শাহ আলম, বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য মীর কাশেম, সাংবাদিক এসএম রাশেদ, বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক যথাক্রমে আহমদ শফি, মো : আলম উদ্দিন, রিপন চক্রবর্তী, আবু জাফর, মুক্তা সরকার, শিক্ষক যথাক্রমে ফোরকানুল ইসলাম, কামরুন নাহার বেগম, রূপন কান্তি নাথ, মো. পারভেজ, মফিজুর রহমান, জিকু দাশ প্রমুখ।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, শিক্ষক বিমল সেন। শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন ৭ম শ্রেণীর ছাত্রী নাজিয়া নুসরাত। অনুষ্টানে বক্তরা বলেন, যারা মাতৃভাষা রক্ষার্থে প্রাণ দিয়ে বাংলা ভাষা উপহার দিয়েছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.