
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় জামালপুরের সরিষাবাড়ীতে একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ইং পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়। রাতের মধ্য প্রহর ১২.০১মিনিটে উপজেলা চত্ত¡রে স্থাপিত নব নির্মিত শহীদ মিনারে সরিষাবাড়ী (জামালপুর-৪) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি, স্থানীয় প্রশাসন, সরিষাবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সরিষাবাড়ী
বনিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাত করে। পরে রাত ১২.১৫ মিনিটে শিমলা বাজার এলাকার ঐতিহাসিক গণময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেয়।
সকালে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয়পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।

একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ইং উপলক্ষে উপজেলা চত্ত¡রে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংসদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রমূখ। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সরকারদলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।