
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারকে হয়রানি অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এঘটনায় হয়রানি শিকার ভূক্তভুগী উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল জলিল এর ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার শাহিনুল ইসলাম চাকুরী কালীন সময় কয়েক বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যান। মৃত্যৃর সময় স্ত্রী মাকসুদা পারভিন এবং দুই কন্যা রেখে যান। অসহায় এই পরিবারটি উপজেলার ডোমনপুকুর গ্রামের নতুন পাড়ায় বসবাস করছেন। এক মেয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পড়াশুনা করেন। অন্যজন বগুড়া ক্যন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।
গত একমাস পূর্বে মাকুসুদা পারভিন তার স্বামীর সরকারি তহবিলের টাকায় পাকাবাড়ি নির্মান শুরু করলে সাবেক শিবিরের সভাপতি ও বর্তমান জামায়াত নেতা রোকন সদস্য খন্দকার আতিকুর রহমান হুমকি-ধামকি শুরু করেন। বিভিন্ন লোকজন পাঠিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন।
জামায়াত নেতা খন্দকার আতিকের দাবি, ‘নিয়মানুযায়ী রাস্তার জন্য জমি ছাড়া হয়নি’।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য’র উপস্থিতিতে মাপ-যোগ করে দেখা যায় নিয়মের চেয়ে আরও বেশি জমি ছাড়া হয়েছে রাস্তার জন্য। এতে কাজ না হওয়ায় মাঝিড়া ইউনিয়ন মহিলা জামায়াতের আমীর শাহানাজ বেগমকে দিয়ে থানায় আরেকটি মিথ্যা অভিযোগ দেন। পুলিশ সরেজমিন এসে ওই অভিযোগটিও ভিত্তিহীন বলে প্রমানিত হয়।
মাকসুদা পারভিন জানান, পরিবারের পুরুষ সদস্য না থাকায় অসাহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী সাবেক শিবিরের সভাপতি ও বর্তমান জামায়াত নেতা রোকন সদস্য খন্দকার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে কারণে-অকারণে তাকে হেনস্থা করে আসছে। তার মূল উদ্দেশ্য দুই অনাথ কন্যা নিয়ে যেন এলাকা ছেড়ে চলে যাই। এতে করে অল্প দামে যেন স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলে নিতে পারে।
উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তাহমিদা আক্তার জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল