হোম » সারাদেশ » ভৈরবে অগ্নিকান্ডে  ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

ভৈরবে অগ্নিকান্ডে  ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

এম  আর ওয়াসিম, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে জাফর নগরে  অগ্নিকান্ডে প্রতিবন্ধীর দোকান সহ  ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।  খবর পেয়ে  ভৈরব  দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা ১ ঘন্টার  চেষ্টায়  আগুন নিভিয়ে ফেলে । 
ভৈরব বাজার ফায়ার  সার্ভিস ও এলাকাবাসিরা জানায়, শনিবার রাত আনুমানিক  ২ টার দিকে শ্রী- নগর ইউনিয়নের  জাফর নগর গ্রামে জোয়ানশাহী  মার্কেটে  কোন একটি দোকানে অগ্নিকাণ্ডের  সূত্রপাত হয়। তবে মূহুর্তের মধ্যেই তা পাশ্ববর্তী অন্য  আরেকটি দোকান ও অটোরিক্সার  গ্যারেজে ছড়িয়ে  পড়ে ।
আগুনে প্রতিবন্ধী মুদি দোকানদার  রবিউল্লাহর দোকান ও তার পুত্রের মুদি দোকান এবং শফিকুল ইসলামের অটোরিক্সার  গ্যারেজটি পুড়ে যায়। এতে আনুমানিক   প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার   মোঃ মুসা ভূইয়াঁ জানান,রাত আনুমানিক  ৩ টার দিকে  খবর পেয়ে  ঘটনাস্থলে  পৌছার আগেই  স্থানীয়  জনতা আগুন নিভিয়ে ফেলে ।
তবে আগুন লাগার সঠিক তথ্য কেউ বলতে পারেনা।  তবে কি পরিমান ক্ষয়ক্ষতি  হয়েছে তা নিরুপন করে ক্ষয়ক্ষতির  পরিমান জানা যাবে। ভুক্ত ভোগীরা মাননীয় সরকারের নিকট  সহযোগিতা কামনা কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!