
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব থানাধীন হরিজন কলোনী থেকে প্রায় ৪০০০ লিটার চোলাইমদসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায় আজ ১৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হরিজন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আল আমিন(৩১), পিতা-খোকন মিয়া, সাং-পূর্ব গাইলকাটা, থানা-কুলিয়ারচর, ২। মোঃ সুমন মিয়া(২০), পিতা-মানিক মিয়া, সাং-শ্রীনগর, ৩। মোঃ কাইয়্যুম মিয়া(৩৫), পিতা-বিল্লাল মিয়া, সাং-পলতাকান্দা, ৪। শংকর(৩৪), পিতা-সুনিল চন্দ্র, সাং-হৃশিপাড়া, ৫। হৃদয় মিয়া(২০), পিতা-আক্তার হোসেন, সাং-গোছামাড়া, ৬। জাহিদ হাসান(২০), পিতা-মুজিবুর রহমান, সাং-গোছামাড়া, ৭। শেফাল বনিক(৫৪), পিতা-সুধির বনিক, বর্তমান সাং-ভৈরব বাজার, টিনপট্টি, (স্থায়ী সাং-চন্ডিদার, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া), ৮। ওসমান গনি(৩৫), পিতা-নেওয়াজ আলী ফকির, সাং-লক্ষিপুর, সর্বথানা-ভৈরবগণকে আটক করা হয়।এ সময় ধৃত আসামীদের দখল হতে ১৯২ লিটার চোলাইমদ ৩৮০০ লিটার চোলাইমদ তৈরীর উপকরণ,গাদ ৬ টি পুরাতন স্মার্ট ও বাটন মোবাইল ও নগদ ১৪৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ ভৈরবসহ কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক কারবারী চক্রের সদস্য।উক্ত আসামীগন মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত