হোম » সারাদেশ » চকরিয়া হজ্ব কাফেলা হজ্ব-উমরাহ যাত্রী সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন

চকরিয়া হজ্ব কাফেলা হজ্ব-উমরাহ যাত্রী সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত চকরিয়া হজ্ব কাফেলার উদ্যোগে ধারাবাহিক হজ্ব-উমরাহ যাত্রী সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতি মাসে দেড়শ-দুইশ উমরাহ যাত্রী নিয়ে পবিত্র নগরীতে যায়। হজ্ব – উমরা যাত্রী  সেবায় কক্সবাজার জেলায় সফলতার শীর্ষে রয়েছে বলে জানান স্থানীয়রা। ১৮ই ফেব্রুয়ারী (রবিবার) দুপুর ১২টায় চকরিয়া সিটি সেন্টার মার্কেট থেকে ৮৬জন যাত্রী নিয়ে রওনা দিলেন। এতে মোয়াল্লেম হিসেবে আছেন হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী জিন্নাহ।

যাত্রাকালে তিনি বলেন,  হাজীদের নিয়ে সহি সালামতে পবিত্র ওমরাহ পালন এবং ওমরাহ শেষে নিজ দেশে ফিরে আসতে পারি এজন্য সকলের কাছে দোয়া কামনা করি।
এদিকে পবিত্র হজ্জ, ওমরাহ্, সকল দেশের ভিসা প্রসেসিং, বিমানের টিকেট, ম্যানপাওয়ার, মেডিক্যাল প্রসেসিং, পাসপোর্ট ফরম, ভিজিট ভিসা, জিয়ারা ভিসা, আমেল মঞ্জিল,আমেল আদি,সোয়াকসহ সকল প্রকার ভিসা প্রসেসিং করা হয় বলে চকরিয়া হজ্জ কাফেলা সূত্র নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!