
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানাধীন খামা মধ্যপাড়া গ্রামের জনৈক শহিদুল্লাহর বসত ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে এসআই মো. মেনহাজ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সমন্বিত অভিযানে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. মাহাবুব (২৬), পিতা- মুর্শিদ উদ্দিন, মো. জুয়েল (২৩), পিতা- আব্দুর রাশিদ, সোহাগ(২৬), পিতা- মতিউর রহমান, আব্দুস সামাদ (২২), পিতা- জামাল উদ্দিন, ছোটন মিয়া (২৫), পিতা- মাইজ উদ্দিন, সর্ব সং- খামা মধ্যপাড়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ।
এ সময় তাদের কাছ থেকে জুয়ার খেলার সরঞ্জামাদি ও নগদ ২০৭০ টাকা উদ্ধার করা হয়। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান,আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ১৮৬৭ সনের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় পাকুন্দিয়া থানার ননএফআইআর প্রসিকিউশন নং-১২, তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ দাখিল করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান